• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইইবি বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ খান-সম্পাদক প্রকৌশলী আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১৪:৫৭ অপরাহ্ণ
আইইবি বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ খান-সম্পাদক প্রকৌশলী আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর বরিশাল কেন্দ্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অফিসে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইইবি এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ।
সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এটিএম তানবির উল হাসান তমাল, এইচএজিএস প্রকৌশলী আহসানুল রাসেল, এইচএজিএস প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু।
সভায় বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খানকে চেয়ারম্যান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামকে সম্পাদক করে আইইবি বরিশাল কেন্দ্রের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
ভাইস চেয়ারম্যান করা হয় বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সমশের আলী মিয়া (লিটু) ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদকে। এ ছাড়া বিএডিসি বরিশালের তত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রিকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত করা হয়।