• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১০ ফেব্রুয়ারী থেকে গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মধুমতি নদীর বিলরুট চ্যানেলের সদর উপজেলার মানিকদাহ থেকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট পর্যন্ত ৩৬৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারী থেকে নদীর দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী রক্ষা করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আজ শনিবার (০৮ ফেব্রুয়ারী) গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিন পরিদর্শনকালে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার অন্ততঃ একটি নদী বা খালকে দুষনমুক্ত ও দখলমুক্ত রাখতে হবে। সে অনুযায়ী আজকে এ চ্যানেলটি পরিদর্শন করা হলো।

এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পালসহ নদী রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। #