আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় দেশ চ্যানেল নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
রবিবার ৯ ফেব্রুয়ারী ২৫ সকাল ৯ টায়
শার্শা উপজেলার রামপুর হাফিজিয়ায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের প্রতিযোগিতায় বাছাই করে হাফিজীয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে গজল/কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা। মোঃ সহিদ আলী আহবায়ক বেনাপোল স্থলবন্দর ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (বিএনপি)। আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পশ্চিম জেলা শাখা। আলমগীর হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী,মোঃ মিন্টু বিশ্বাস বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জামান (ওয়ালিদ) প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশ চ্যানেলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মহাৎ আয়োজনকে আমরা সাধুবাদ জানায় এবং ইসলামের সুন্দর এই কালচার বিশ্বের দরবারে তুলে ধরতে সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।