• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মতস্যজীবীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মতস্যজীবীসহ দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিখোঁজের ৩৬ ঘন্টার পর গোপালগঞ্জে কোটালীপাড়ার একটি খাল থেকে মতস্যজীবী বিপুল মন্ডলের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মুকসুদপুর থেকে জাকারিয়া শেখ (২৩) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে কোটালীপাড়া উপজেলার একটি খাল ও রবিবার (০৯ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের একটি জঙ্গল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ও মুকসুদপুর থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল ষিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে বিপুল মন্ডল (৪৩) ও মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে জাকারিয়া শেখ (২৩)।

কোটালীপাড়া থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় জেলে বিপুল মন্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালে কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে নিখোঁজের ৩৬ ঘন্টার পর আজ সোমবার সকালে বিপুল মন্ডলের মরদেহ খালে ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, মুকসুদপুর থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, রবিবার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য জাকারিয়া শেখের স্ত্রী পার্লার থেকে সাজগোজ করে। এনিয়ে স্ত্রী সাথে ঝগড়া হলে বাড়ী থেকে বের হয়ে যায় জাকারিয়া।

রাতে বাড়ীর পাশের একটি জঙ্গলের গাছে জাকারিয়ার ‍ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।#