সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় সুমন নামে এক ট্রান্সজেন্ডার যুবক নিজ শিশ্ন ও অণ্ডকোষ কেটে ফেলেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার সময় গোপনাঙ্গ ও অণ্ডকোষ বিহীন বরগুনা জেনারেল হাসপাতালে আনা হয়। স্বজন সূত্রে জানা যায়, সুমনের বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরছে বলে ডাক চিৎকার দেয়। এসময় তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তারা বলেন, সুমনের সঙ্গে বদ জীনের নজর রয়েছে। তারাই এই কাজ করতে পারে বলে ধারণা।
বিশেষ অঙ্গ বিহীন গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর রোগীর অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠান ডাক্তার।
সুমন বরগুনা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে কাজ করতো। তার বাড়ী বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসনে। সুমনের ট্রান্সজেন্ডার স্বভাব ছিল বলে জানা গেছে। তার পালিত বাবার নাম জাহাঙ্গীর, মায়ের নাম খুশি বেগম।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল বলেন, রোগীর সঙ্গে তার কোন গোপনাঙ্গ ছিলনা। তিনি বলেন. রোগীকে জিজ্ঞেসা করলে কখনো বলেন নিজে কেটেছে আবার কখনো বলে ঘটনার সময় ঘুমে ছিলেন। আমরা এখান থেকে তার বিশেষ অঙ্গের জায়গায় রক্ত পড়া কমানোর প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।