স্টাফ রিপোর্টার
প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের হাত ধরে ফের পটুয়াখালীর দশমিনা উপজেলার মধ্যে সেরা হয়েছে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সরকারিভাবে আয়োজিত ৫৩ তম জাতীয় শীতকালীন অ্যাথলেটিক প্রতিযোগিতায় পটুয়াখালী জেলায় বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৩ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশমিনা উপজেলার বিদ্যালয়গুলো জেলা থেকে মোট ১৫ টি পুরস্কার অর্জন করে। এরমধ্যে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই সর্বোচ্চ ৮টি পুরস্কার অর্জন করে সেরা হয়েছে। পুরস্কার অর্জনের পূর্ণ প্রচেষ্টায় ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। বিদ্যালয়ের ধারাবাহিক সফলতায় প্রশংসিত হচ্ছেন প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। মো. লুৎফর রহমান ২০২০ সালের ৩ আগস্ট বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তার যোগদানের আগ পর্যন্ত বিদ্যালয়টি শিক্ষার মানে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছিল। তিনি যোগদানের পর ফের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফিরে পায় তার হারানো ঐতিহ্য। শিক্ষার মানে পেছনে ফেলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু শিক্ষার মান নয়। জরাজীর্ণ বিদ্যালয়টির ব্যাপক উন্নয়ন করেন তিনি। প্রধান শিক্ষকের কর্মকান্ডে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বিগত সময়ের তুলনায় শিক্ষার্থী বহুগুণ বেড়েছে বিদ্যালয়টিতে। অভিভাবক এবং শিক্ষার্থীরা এখন বেগম আরেফাতুন্নেফা বালিকা বিদ্যালয় মুখি হয়েছেন। অভিভাবকরা মনে করেন, বিদ্যালয়টির সফলতায় এ ধারা অব্যাহত থাকবে।###