• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, বাঁধা দেওয়ায় হুমকি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে চলছে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব। প্রভাবশালী ভূমি খেকোদের হাতে জিম্মি হয়ে পরেছে মেহেন্দিগঞ্জ পৌর কতৃপক্ষ।বিগত আওয়ামী সরকারের আমলে যেরুপ বর্তমানেও একই রুপে চলছে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ। একের পর এক সরকারি খাল দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর মসজিদ সংলগ্ন খাল ভরাট করে ঘর নির্মাণ করে এলাকার প্রভাবশালী প্রবাসী মজিদ খান।স্থানীয়রা জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মজিদ খান গত কয়েকদিন যাবত সরকারি খালে মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মশিউর রহমানের নির্দেশে শুক্রবার মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রকৌশলী ও কার্য সহকারী মিজান তদন্তে যান ঘটনাস্থলে। এসময় স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পৌর ইঞ্জিনিয়ার। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মজিদ খান। তিনি পৌরসভার কার্য সহকারী মিজান তার প্রতিবেশী হওয়ায় মিজানকে দেখে নেওয়া সহ বিভিন্ন প্রকার হুমকি দেয়। বিষয়টি নিয়ে মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক এম মশিউর রহমান এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার নির্দেশেই পৌর ইঞ্জিনিয়ার ও কার্য সহকারী মিজান ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেয়।এবিষয়ে আমেরিকান প্রবাসী আব্দুল মজিদ এর নিকট মুঠোপনে জানতে চাইলে তিনি বলেন, আমি অবৈধ দখল না, একটি মক্তব নির্মাণ করতে চেয়েছি, খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যায়।