• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নারীদের উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও উৎপাদিত পণ্য বাজারজাতকরনে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নারীদের উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও উৎপাদিত পণ্য বাজারজাতকরনে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নারীদের উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও উৎপাদিত পণ্য বাজারজাতকরনে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩ শাতাধিক নারী উদোক্তা অংশ নেন। এ কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে তাদের উপাদিত পণ্য একদিকে যেমন বাজারজাতকরণ সহজ হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। অার জেলা প্রশাসন বলছে, উদ্যেক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরনে উদ্যোগে গ্রহন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান। পরে উদ্যোক্তাদের নিজস্ব তৈরী বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন।

এ উপলক্ষে আয়োজন করা হয় নারী উদ্যোক্তাদের তৈরীকৃত বিভিন্ন পণ্যর প্রদর্শনী। তিন শতাধিক নারী উদ্যোক্তা জামা, বিভিন্ন ধরনের খাবার, বিউটিশিয়ানসহ তাদের তৈরীকৃত পণ্য প্রদর্শন করেন। তাদের এ পণ্য সরাসরি বা অনলাইনের মাধ্যমে বিক্রি করে স্ববলম্বী হবার চেষ্ঠা করছেন। এতে একদিকে যেমন তারা অর্থনৈতিকাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে নিজেদের পড়ালেখার খরচ চালানোর পাশাপশি পরিবারে সহায়তা করতে পারছেন। চাকুরীর পিছনে না ছুটে এসব নারীরা এখন উদ্যোক্তা হবার চেষ্ঠা করছেন। তবে তাদের পণ্য বিক্রির জন্য স্থানীয়ভাবে বাজার তৈরীর পাশপাশি অনলাইনের মাধ্যমে বিক্রি করার জন্য সরকারী সহযোগীতার দাবী জানান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বর্তমান সরকার এ কর্মশালার আয়োজন করেছে। বিভিন্ন ট্রেডের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ নিচ্ছেন। নারী উদ্যোক্তাদের মানোন্নয়নের জন্য উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরনে টুঙ্গিপাড়ায় একটি মার্কেট ও কোটালীপাড়ায় একটি কিচেন মার্কেটে দেশী ও বিদেশী ব্রান্ডের দোকান রয়েছে। জেলা ও উপজেলায় নারী উদ্যোক্তাদের প্রমোট করা হচ্ছে। গোপালগঞ্জে থেকে উপাদিত পণ্য বিভিন্ন স্থানে বাজারজাতকরনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। #