সাগর দাস, বাউফল :
পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলম ও বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেফতার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।##