• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আর কোন ফ্যাসিষ্ট ক্ষমতায় আসতে পারবে না, পাহারায় থাকবে ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৫:২৮ অপরাহ্ণ
আর কোন ফ্যাসিষ্ট ক্ষমতায় আসতে পারবে না, পাহারায় থাকবে ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মামুন

বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মশিউর রহমান মামুন সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেছেন- সামনে নির্বাচন, দুর্নীতিবাজ শেখ হাসিনার মত আর কোন ফ্যাসিষ্ট ক্ষমতায় আসতে পারবে না, পাহারায় থাকবে ছাত্রদল। ছাত্র আন্দোলনের সময় আমরা যেমন মাঠে ছিলাম, আগামী নির্বাচনেও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দিক নির্দেশনায় বিগত দিনে বাংলাদেশ ছাত্রদল যেমন সাধারণ মানুষের পাশে ছিলো, আগামীদিনেও ছাত্রদল তাদের পাশে থাকবে, সাধারণ মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবে।

বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে জেলা ছাত্রদলের অধিনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন কেন্দ্রীয় সংসদের এ ছাত্রনেতা।

রবিবার ( ১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব এ ফর্ম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, এস এম হাসান মাহমুদ রিপন, সুজন মৃধা সভাপতি ব্যবস্থাপনা বিভাগ, আহ্বায়ক সদস্য বরগুন সদর উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ছাত্রদলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড, আওয়ামীলীগ শাসনামলে দলীয় নেতাদের উপর নির্যাতন-নিপিড়নসহ ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের সাথে ছাত্র আন্দোলনের তাদের অবস্থান ও অবদানের কথা তুলে ধরেন। সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।