বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় কর্ম পরিধি, অংশীদারিত্ব, ওয়াশ টেকনোলজি ইনসেপশন সিটিং প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে দুজন প্রতিবন্ধীর মাঝে উন্নতমানের হুইলচেয়ার বিতাড়ন করা হয়েছে। বেলা একটার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে ব্র্যাক ওয়াশ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির বিস্তারিত বিবরণী তুলে ধরা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ- আবু জাহের।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশন অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দোলা মল্লিক, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ মারুফ পারভেজ, ব্রাক জেলা ব্যাবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাগর চন্দ্র হাওলাদার, টেকনিক্যাল অফিসার মোঃ জনি আহমেদ, কর্মসূচি সংগঠক মো: নুরুল আলম ও মোঃ জাহিদুল ইসলাম সিহাদ, শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন।