• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও বীজ বিতাড়ন করেছে “উসসাস”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
বরগুনায় প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও বীজ বিতাড়ন করেছে “উসসাস”

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার একাধিক নিম্নমধ্যবিত্ত প্রান্তিক কৃষকের মাঝে কৃষি সামগ্রী মুগডাল বীজ ও দুই ধরনের সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় ”উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর আয়োজনে আয়লা-পাতাকাটা ইউনিয়নের খাজুরতলা গ্রামের নিম্নমধ্যবিত্ত প্রান্তিক কৃষকের মাঝে ০৪ কেজী মুগডাল, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে।

স্যার ও বীজ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান, সহসভাপতি সবুজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য রায়হান মাহদী, উসসাস এর সেচ্ছাসেবী সদস্য জাহিদুল ইসলাম, মোঃ নাঈম, রায়হান হোসেন সহ, প্রান্তিক কৃষক প্রমুখ।

”উসসাসে’র প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অনুযায়ী আমরা নিম্নমধ্যবিত্ত প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও মুগডাল বীজ পৌঁছে দিয়েছি। যারা আমাদের উপকূলীয় অঞ্চলের প্রকৃত কৃষক রয়েছে তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে এ-সকল মানুষের পাশে থাকতে চাই। সকলের সহোযোগিতা ও ভালোবাসায় এই সামাজিক কর্মসূচী সবসময় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।