• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ

সাগর দাস,
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মো. আলাউদ্দিন নামে (২৪) এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলাউদ্দিন ওই গ্রামের জুলহাস হাওলাদারের ছেলে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ###