• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হরতালের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৫:২৫ অপরাহ্ণ
হরতালের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেন্দ্র ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় স্থানীয় সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষাভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ করে।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা ডাঃ কে এম বাবর, এস এম জিয়াউল কবীর বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি সাজ্জাদ হোসেন হিরাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে বিএনপি ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন, হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী লীগ। তাদের এ হরতাল সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে জবাব দেবে বিএনপি। #