• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় দুই রাউন্ড গুলি লোড করা পরিত্যক্ত পিস্তল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার কাউড়িয়া স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী দুই রাউল গুলি লোড সহ পরিত্যক্ত পিস্তল পেয়েছে। 

জানা যায় কাউরিয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ুয়া রবিউল স্কুলে আসার পথে পিস্তলটি পেয়েছে।

এরপর রবিউল বিষয়টি সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে জানায়।

সহকারী শিক্ষক জসিম শিক্ষার্থীর সহ পিস্তলটি লাইব্রেরীতে নিয়ে যায়। 

কাউরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন কান্তি দাস বিষয়টি হিজলায় থানায় অবহিত করে। 

তখন হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ও এসআই নুর আলম অস্ত্রটি উদ্ধার করে।

হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান দুই রাউন্ড গুলি লোড করা পিস্তল উদ্ধার করা হয়েছে। কিন্তু ভিতরে থাকাগুলি মরিচা যুক্ত থাকায় বের করা যায়নি। বিষয়টি তদন্ত চলছে কারো সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।