• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সম্প্রতি ম্যাটস,ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত হটকারী সিধান্তের বিরুদ্ধে ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি মেডিকেল কলেজ চত্বর থেকে জেনারেল হাসপাতাল হয়ে আবার মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে চিকিৎসক ডাঃ রেজাউল করিম রাজু ও ডাঃ আরাফাত মিয়াসহ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। #