• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনেকেই এখন নির্বাচন চায় অথচ কয়েকদিন আগে মাঠেও দাঁড়াতে পারত না ভোলায় সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
অনেকেই এখন নির্বাচন চায় অথচ কয়েকদিন আগে মাঠেও দাঁড়াতে পারত না ভোলায় সামান্তা শারমিন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
অনেকেই এখন নির্বাচন চায় অথচ কয়েকদিন আগে মাঠেও দাঁড়াতে পারত না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।
তিনি বলেন,এখন অনেকের মুখে দেখবেন নতুন নতুন করে নির্বাচনের কথা ফুটেছে। আজ থেকে ৭ মাস আগেও তাদের মুখে নির্বাচনের কথা ছিল না। তারা মাঠে পর্যন্ত দাঁড়াতে পারত না। এ অভ্যুত্থান, এ প্রাণ ত্যাগ তাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু তারা সেটা ভুলে যাচ্ছেন। শহীদদের প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সে কথা বলতে তারা ভুলে যাচ্ছেন। আমরা বার বার মনি করিয়ে দিচ্ছি।’
তবে তিনি কোন দলকে উল্লেখ করে একথা বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন কোন দলকে বলতে চাই না,যারা জুলুম করবে বা অন্যায় করে তারা এ পথের পথিক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সামান্তা সকল অন্যায়ের বিরুদ্ধে নাগরিক কমিটি দাঁড়াবে বলেও ঘোষণা দেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা এমন কাউকে ভোট দেবেন না যাদের চেহারা বছরের একবার দেখেন না। এ বিষয়ে সাবধান হয়ে যান। দলীয় সংঘর্ষে জনগণের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, আমরা সেটা বন্ধ করতে চাই। বাংলাদেশে নির্বাচনের সময় শান্তিপূর্ণভাবে একদল থেকে আরেক দল ক্ষমতা পাবে।’

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। আপনাদের সন্তানদের রাজনীতি করতে পাঠান। কারণ আপনাদের সন্তানরা যদি রাজনীতিতে না আসে তাহলে পুরোনো যাদের মাথাটা বিকিয়ে দিয়েছে তারা আবার আমাদের রাজনীতিকে চাঁদাবাজির মধ্যে ঠেলে নিয়ে যাবে। আপনারা দেখেছেন নির্বাচনের সময় বিভিন্ন পটপরিবর্তনের সময় কীভাবে আমাদের দেশের জনগণ মৃত্যুবরণ করেন, তাদের দলীয় সংঘর্ষে। আমরা সেটা বন্ধ করতে চাই। বাংলাদেশে নির্বাচনের সময় শান্তিপূর্ণভাবে একদল থেকে আরেকদল ক্ষমতা পাবে। এটা আমাদেরকে বলতে হবে এবং একসঙ্গে লড়াই-সংগ্রাম করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আরও বলেন, আমাদের ১৯৪৭ গেছে, ৫২ গেছে, ৬৭ গেছে, ৭০ গেছে, ৯০ গেছে, আবার ২০২৪ গেছে। কিন্তু ২০২৪-কেও হাত করার একটা প্রচেষ্টা চলছে। আপনারা সে প্রচেষ্টা সফল হতে দেবেন না। তরুণদের যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলের সঙ্গে আপনারা থাকবেন। সমালোচনা করবেন। কারণ এই দল আপনাদের কথা বলবে। এমন কাউকে ভোট দেবেন না যাদের চেহারা বছরে একবারও আপনারা দেখেন না। আপনারা এ বিষয়ে এখন থেকেই সাবধান হয়ে যান। ভোট আপনাদের এবং আপনারা সম্মানিত ভোটার। কিন্তু আপনাদের কখনো সম্মান করা হয়নি।বাংলাদেশের মানুষ তার মর্যাদা পায়নি।
ভোলার প্রসঙ্গে তিনি বলেন,আমি ভোলার মেয়ে কিন্তু আজ খুব অবাক লাগছে ভোলার চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন হয়নি,যে সরকারি আসে তারা নিজেদের আখের গোছায় গভীর রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু ছাড়া আর কোন কারণ নেই,এ সময় তিনি বলেন ভোলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করব,আর যাতে কারো মৃত্যু না হয় সে বিষয়টি আপনারা জনগণ মাথায় নিয়ে নির্বাচনে ভোট দিবেন।
মতবিনিময়ে জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল,নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিবুল ইসলাম,ভোলার বিভিন্ন উপজেলার নাগরিক কমিটির সদস্য নকিবুল ইসলাম,মেহেদী হাসান শরীফ,মহিবুল্লাহ খোকন,খালেদ মাসুদ সহ বিভিন্ন ইউনিটের উপস্থিত ছিলেন
জুলাই-আগস্টের শহীদ পরিবারের সদস্য, স্থানীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য দেন। এছাড়া বিকেলে ভোলার চরফ্যাশনে অপর একটি সভায় বক্তব্য দিয়েছেন সামান্তা শারমিন,আগামীকাল ভোলা সদর উপজেলায় বক্তব্য রাখবেন তিনি।