সাগর দাস,
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ মো. সেকান্দার সিকদার (৬০) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেকান্দার সিকদার নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষকলীগের সাধারন সম্পাদক। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত থাকবে।##