• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ আন্ত: উপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ আন্ত: উপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে গোপালগঞ্জ আন্ত: উপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টুঙ্গিপাড়া উপজেলাকে পরাজিত করে গোপালগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় টুঙ্গিপাড়া উপজেলার মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুঙ্গিপাড়া উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে গোপালগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

পরে চ্যাম্পিয়ন ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান মানি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলার ৫টি উপজেলা এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। #