• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ
জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নয়টি দোকান সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, জয়শ্রী বাসষ্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আজিজুলের ফার্নিচারের দোকান,

ধলু সরদারের থাই গ্লাসের দোকান, দুইটি রেন্ট-এ-কার অফিস,

একটি করে মোটরসাইকেল মেকানিক ও ইজিবাইক মেকানিকর দোকান,

একটি মুদি দোকানসহ নয়টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।

এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ব্যবসায়ীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে গৌরনদীর ৪টি ও উজিরপুরের ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।