• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১৪, মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১৪, মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। এ দূর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক অাহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দূর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। #