• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক কমিটির টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
জাতীয় নাগরিক কমিটির টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই-২৪ ছাত্র জনতার অভ্যূথ্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় নাগরিক কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কমিটিতে ৪১ সদস্য রাখা হয়েছে। তবে কমিটিতে সভাপতি, সাধারন সম্পাদক বা আহবায়ক-সদস্য সচিবসহ কোন পদ পদবী রাখা হযনি। #