• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দল নেতা মোতাহার হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দল নেতা মোতাহার হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায় আসর নামাজ শেষে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে বোরহানগঞ্জ কেন্দ্রীয় বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে মোতার হোসেন মিয়ার জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়।দোয়া মাহফিল শেষে অতিথিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরিবার ও দলীয় নেতৃবৃন্দ যারা এই মাহফিলে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর মাতাব্বর,সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম মাতাব্বর,পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শামীম মিয়া,বিএনপি নেতা নুরুদ্দিন হাওলাদার,ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মোসলেউদ্দিন কাজী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।