মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ পিঠা উৎসব, অমর একুশে বই মেলা,তারুণ্য মেলা,আলোচনা সভা,পুরস্কার বিতরণী,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহিদ মিনার চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয় এবং আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
পরে রাত ১১ টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মনজুর-এ-এলাহী মোঃ আল আমিন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।