• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা নাগরিক প্লাটফর্ম’র ‘শান্তি সম্প্রীতি ও আমরা শীর্ষক’ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
জেলা নাগরিক প্লাটফর্ম’র ‘শান্তি সম্প্রীতি ও আমরা শীর্ষক’ সভা

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা: ‘আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবি সংগঠন ‘রুপান্তর’র আয়োজনে এবং জেলা নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল ও সঞ্চালনায় ছিলেন নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ,নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জাকির হোসেন মিরাজ, বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ নাগরিক প্লাটফর্মের সকল সদস্য বৃন্দ।

 সভায় জেলায় মুসলমান, হিন্দুদের মধ্যে যাতে সামাজিক সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে সমাজে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।সমাজে শান্তি সম্প্রীতি রক্ষা করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার  অংশগ্রহণ বাড়াতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীরা আমাদের সমাজে  বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সুতরাং তাদেরকে সম্মান ও মর্যাদা দিতে হবে।