• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে সরকারী জমিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৪:৩৬ অপরাহ্ণ
ইন্দুরকানীতে সরকারী জমিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

শনিবার বিকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী উপজেলার বালিপাড়া বাজারের পশ্চিমে সরকারী সম্পত্তিতে রিপন খানের নির্মানাধীন পাকা স্থাপনা ভেঙ্গে দেন।

এসময় ৩ নং বালিপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, তহশীলদার রিয়াজুল ইসলাম, ইন্দুরকানী থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক’ তফসীলভূক্ত সরকারী খাস সম্পত্তিতে অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা ভেঙ্গে দিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়েছে।