• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্র ঘোষিত সমাবেশকে সফল করতে গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৪:৩৪ অপরাহ্ণ
কেন্দ্র ঘোষিত সমাবেশকে সফল করতে গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির কেন্দ্র ঘোষিত আগামীকাল সোমবারের সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে গোপালগঞ্জ জেলা বিএনপি কায্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এম. তৌহিদুর রহমান, জেলা বিএনপি‘র সদস্য কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এসএম জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপি‘র সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হিরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীকাল বিএনপি‘র জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও প্রতিটি আনাচে কানাচে সমাবেশকে সফল করার জন্য আমরা ব্যাপক সারা পেয়েছি। আজকে সামনের সারিতে আপনারা যাদের বসা দেখছেন তাদের গত ২০ বছর এভাবে দেখেননি। হয়তো এক জায়গায় আমাদের বসার সুযোগ হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিগত ফ্যাসিষ্ট সরকার আমাদের এভাবে তো নয়, আমাদের বাসাবাড়ীতেও বসার সুযোগ দেয়নি। এমন পরিস্থিতি শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশের চিত্র এমনই ছিলো। আমরা এভাবে বসে আমাদের জাতীয়তাবাদী দলের কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা, আগামীর বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা বলতে পারিনি। গোপালগঞ্জে আমরা আরো বেশি নির‌্যাতিত ও নিপীড়িত ছিলাম। অনেক পরে হলেও আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি।

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক প্রতিকুলতা থাকা সত্ত্বে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সংবাদ প্রচার করেছে ন। আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিমুজ্জামান সেলিম বলেন, সমাবেশকে কেন্দ্র করে এখন পযর্ন্ত কোন ধরনের আশংকা দেখছেন না। আর বর্তমানে গোপালগঞ্জে বিএনপি যে কোন সময়ের চেয়ে শক্তিশালী। তাই আমরা আশা করছি কোন ধরনের প্রতিকুলতা বোধ করছি না। আগামীকালের গোপালগঞ্জের বিএনপি‘র সমাবেশ আগের সব রেকর্ড ভেঙ্গে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

এ সমাবেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জের এ সমাবেশ থেকে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হবে। #