• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাটি কাটা ভেকু উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মাটি কাটা ভেকু উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাটি কাটা ভেকু (স্কেবেটর) উল্টে চালক সাগর শেখ (৪০) নিহত হয়েছেন।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরের ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভেকু চালক সাগর শেখের বাড়ী পাবনা জেলায়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বলেন, আজ সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরের ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় মাটি ভেকু (স্কেবেটর) নিয়ে মাটি কাটতে যায় সাগর শেখ। এসময় ভেকুটি (স্কেবেটর) উল্টে গেলে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন চালক সাগর শেখ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, ভেকু উল্টে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। #