• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিষ্ক্রিয়তার কারণে কৃষক দলের গোপালগঞ্জ জেলা ও কোটালীপাড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ণ
নিষ্ক্রিয়তার কারণে কৃষক দলের গোপালগঞ্জ জেলা ও কোটালীপাড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিষ্ক্রিয়তার কারণে জাতীয়তাবাদী কৃষক দলের গোপালগঞ্জ জেলা ও সদ্য গঠিত কোটালীপাড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় কৃষক দল।

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষ্ক্রিয়তার কারণে জাতীয়তাবাদী কৃষক দলের গোপালগঞ্জ জেলা শাখা এবং সদ্য গঠিত কোটালীপাড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা ও কোটালীপাড়া শাখা কৃষক দল নিষ্ক্রিয় রয়েছে। বিগত সময়ে দলীয় কোন কর্মসূচি গ্রহণ না করায় এ দুটির বিলুপ্ত করা হয়েছে। #