• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে বিপি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১৫:২১ অপরাহ্ণ
ইন্দুরকানীতে বিপি দিবস পালিত

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানীপ্রতিনিধিঃ
“পৃথিবীটাকে যেমন পেয়েছো তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো”-বিপি।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর ১৬৮তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাডেন পাওয়েল এর জন্মদিনে বিপি দিবস উপলক্ষে ইন্দুরকানী উপজেলা স্কাউটের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি হাসান বিন মুহাম্মাদ আলী, সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, কমিশনার এস.এম লোকমান হোসন, সাধারণ সম্পাদক এম আহসানুল ছগির, কোষাধ্যক্ষ ও ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিনসহ কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটের উইনিট লিডার এবং উপজেলা নেতৃবৃন্দ।