• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অভিযান চালানোর সময় বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১৩:৩৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে অভিযান চালানোর সময় বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, আহত-৪

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালানোর সময় বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। এতে বিএসটিআই চার কর্মকর্তা-কর্মচারীদের আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রখেছে ব্যবসায়ীরা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের স্বর্ণপট্রিতে এ ঘটনা ঘটে।

বিএসটিআই-এর উপপরিচালক মোঃ আশরাফুল আলম জানান, আজ সোমবার দুপুরে স্থানীয় স্বর্ণপট্রিতে নিয়মিত তদারকিতে যায় বিএসটিআই-এর কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিএসটিআই-এর অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলায় স্বর্ণব্রবসায়ীরা ক্ষিপ্ত হয়। এর এক পয্যায়ে হামলা চালালে বিএসটিআই চার কর্মকর্তা-কর্মচারী আহত হন। মারাত্মক আহত দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি তবে, তবে এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি।