• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল আন্তঃহাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১৫:০৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ “সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃহাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। বেনাপোল থানার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 

ফাইনাল ম্যাচে বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের উপস্থিতিতে মুখরিত। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেনাপোল পোর্ট থানার ওসি জনাব রাসেল মিয়া,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভূমি অফিসার, উপজেলা যুব ও ক্রীড়া সচিব, জেলা ক্রীড়া বিভাগের সেক্রেটারি খালিদ হাসান এবং বেনাপোল অঞ্চল তত্ত্বাবধায়ক ও জেলা সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম। 

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল শাখার সভাপতি মাহাদী হাসান ।

এছাড়াও, খেলাটি সফলভাবে পরিচালনা করেন আদর্শ শাখার ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ সবুর হোসেন। 

এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চা ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্য পূরণে ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়।