• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাংকে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ট্রাংকে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ ::

নিখোঁজের দুদিন পর গোপালগঞ্জে ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আমিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেগ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

 ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে।

পরে আটকৃতদের দেয়া তথ্যে ভিত্তিতে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করে। এ সময় শাহানারা বেগম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #