• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা ঈদগাঁহ মাঠের কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
বামনা ঈদগাঁহ মাঠের কাজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলা পরিষদ কম্পাউন্ডে ঈদগাহ মাঠের কাজের শুভ উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
আজ সোমবার উপজেলা পরিষদ কম্পাউন্ডে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে নির্মিত মডেল মসজিদের পাশেই নির্মিত ঈদগাহ মাঠের কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী
মোঃ গোলাম মোস্তফা, ঈদগাহ মাঠের কাজের নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান আলহাজ্ব সোবাহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ফোরকান আহম্মেদ ফরিদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকির হোসাইন, সহ-সভাপতি মাসুদ রেজা ফয়সাল, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ নুর হোসাইন প্রমুখ।
উদ্বোধনী কাজের দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাঃ মাওঃ মোঃ মফিজুর রহমান।