বরগুনা জেলা প্রতিনিধ:
কতিপয় প্রতিহিংসাপরায়ণ এমবিবিএস শিক্ষার্থীরা ডিএমএস শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবির বিরুদ্ধাচরণ চার বছরকে ৬ মাসের মেডিকেল ডিপ্লোমা উল্লেখ করে জনমনে বিভ্রন্তী সৃষ্টিকারী বক্তব্য ও বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে সারা দেশের ন্যায় বরগুনায়ও ডিএমএফ ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ সোমবার বিকেল ৫ টায় বরগুনা শহরের ফার্মেসী পট্টিতে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বরগুনা জেলা কমিটি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বরগুনা জেলার সভাপতি ডাঃ মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম।
এসময় তারা বলেন, ম্যাটস্ এর চার দফা চলমান যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কিছু স্বৈরশাসকের দালালরা, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং তাদের মিথ্যাচারের প্রতিবাদ করে সঠিক তথ্য ছড়িয়ে দিন।
তারা আরো বলেন, এই স্বৈরাচারের দোসররা বিভিন্ন ভুল তথ্য দিয়ে বর্তমানে অধ্যয়নরত কোমলমতি মেডিকেল শিক্ষার্থীদের মগজে পেশাগত দ্বন্দ্বের বীজ বুনে দিচ্ছে, এতে করে দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, দেশের স্বাস্থ্য খাত হুমকির মুখে ফেলার জন্য মেডিকেল শিক্ষার্থীদের উস্কে দেওয়া হচ্ছে।
এসময় তারা ম্যাটস্ শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরেন এর মধ্যে রয়েছে শূন্য পদে নিয়োগ, উচ্চ শিক্ষা, কোর্স কারিকুলাম সংশোধন, স্বতন্দ্র বোর্ড গঠন ও প্রয়োজনীয় ধারা সংশোধন।