স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বরগুনার বামনায় একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ ২০২৫ পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০-৩০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনায় সভাপতিত্ব করেন
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, তিনি বলেন
‘স্থানীয় সরকার দিবস’ ২০২৫ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সমতা প্রকাশই দিবসটি পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ মাঈনুল ইসলাম খান, বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন,
বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ জলিল খান, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুসালেহ, রামনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।