• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা সদর মাদরসায় দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
বামনা সদর মাদরসায় দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরসা মিলনায়তনে আজ মঙ্গলবার ২০২৫ইং সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদারেসীনের বামনা উপজেলার সভাপতি মাওঃ মুহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে মাদরাসার প্রভাষক ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় দু’আ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, সরকারী অধ্যাপক মাওঃ মোঃ আব্দুর রহমান, ইংরেজি প্রভাষক মোঃ ওবায়দুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর-রশীদ, সমীর রঞ্জন দাস, শিক্ষার্থী মোঃ ইয়াছিন প্রমুখ। পরে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী অধ্যাপক মাওলানা মোঃ নুর হোসাইন।