• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১৪:০০ অপরাহ্ণ
বালাগঞ্জে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক ও আহ্বায়ক আব্দুর রশিদ মৃত্যুতে ৫ নং বালাগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ শে ফেব্রুয়ারী) ইউনিয়ন বি,এন,পির সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বি,এন,পির মকবুল মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুব দল
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা যুব দল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাওছার আহমেদ, বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা যুবদল সদস্য মো:মাসুক মিয়া,বালাগঞ্জ উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক, রিয়াদ আহমেদ মেম্বার, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক সাবুল আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: আজমুল হোসেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুহেল তালুকদার, বালাগঞ্জ উপজেলা যুবদল সদস্য রেজওয়ান আহমদ রপি,উপজেলা ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।