স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধিসহ ৮দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ এবং সার্বিক কল্যাণের সেই আক্ঙ্খায় এ সংবাদ সম্মেলন করা হয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৮দফা দাবী সম্বলিত একটি স্বারকলিপি জমা দেয়া হয়। এসময় ফার্মেসী বিভাগের মোহাঃ ওবাইদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৮দফা দাবীর মধ্যে রয়েছে, (১) ক্যাম্পাসের ৫৫ একরের আয়তন বৃদ্ধি করে অন্তঃত ১৫০ একর করা। (২) দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ দেওয়া। (৩) বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রিজেন্ট বোর্ডে ৪জন শিক্ষার্থী প্রতিনিধি নিতে হবে। যোগ্য ও দক্ষ শিক্ষকদের শিক্ষক প্রতিনিধি হিসেবে রাখতে হবে, কোনো দলের সাথে ওতোপ্রোতোভাবে যুক্ত শিক্ষককে রাখা যাবেনা। (৪) দ্রুত লাইব্রেরী ভবন সংস্কারে দৃশ্যমান ভুমিকা রাখতে হবে। (৫) ক্যাফেটেরিয়া সংক্রান্ত বিষয়াবলি খুঁতিয়ে দেখে মানসম্মত করা। (৬) দ্রুত দ্বিতীয় একাডেমিক বিল্ডিং এবং অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু করতে হবে।(৭)আবাসন সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য নতুন হল নির্মাণের কাজ শুরু করতে হবে।(৮) জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধীতাকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।(৯) প্রতি ডিপার্টমেন্টে অন্তঃত ২০জন শিক্ষক থাকতে হবে। #