• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোবিপ্রবি ছাত্রদলের নির্বাচিত সভাপতি শুভ, সম্পাদক বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৫:১৩ অপরাহ্ণ
গোবিপ্রবি ছাত্রদলের নির্বাচিত সভাপতি শুভ, সম্পাদক বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে মোট ২১৬ জন ভোটার অংশ নেন। নির্বাচনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন।

নির্বাচনের ভোট গননা শেষে প্রতিনিধি টিমের পাঠানো ফলাফলে জানা যায়, ছাত্রদলের সভাপতি পদে দুর্জয় শুভ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গত ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। #