• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৪:৪৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল জেলা সমবায় দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক সিবিএ সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহমান হাওলাদার, দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আর এম জিয়াউল হক জাকির, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ইরানী হাওলাদার, দূর্গাপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সিকদার, প্রধান শিক্ষক মোঃ আহাদুল ইসলাম কবির।বিদ্যালয় প্রধান শিক্ষক এ.এইচ.এম সাইয়্যেদুর রহমানের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক গাজী কবির আহমেদ, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম খান, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, ইব্রাহিম খান, যুবদল নেতা সজীব মোল্লা, ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাজিব মোল্লা।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।