স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশব্যাপী নারী ধর্ষণ ও নিয্যাতন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সরকারী বঙ্গবন্ধু কলেজের সাধারন শিক্ষার্থীর ব্য্নারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। পরে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে দেশব্যাপী নারী ধর্ষণ ও নিয্যাতন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে সাধারন শিক্ষার্থী আলহাজ মোল্যা, ইসমাইল মোল্যা, ইমরান আলী ইভান, মো. আরাফাত, হাসনাহেনা খানম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে দেশের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন খুন, ধর্ষণ, ছিনতাই হচ্ছে। এসব বন্ধে কোন ব্যবস্থা না নেয়ায় নারীরা বাইরে বের হতে পারছে না। দ্রুত আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনের হুশীয়ারীও দেন বক্তারা। #