• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আনসার ভিডিপির প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
গৌরনদীতে আনসার ভিডিপির প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ১০ দিনব্যাপী আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচী শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইনের সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বিআরডিবি কর্মকর্তা এইচ এম শাহাদাত। শেষে প্রশিক্ষণার্থী ৬৪জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে সনদ বিতরণ করা হয়।