• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের মধ্যে ধর্মীয় বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
শিশুদের মধ্যে ধর্মীয় বই বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মরহুম মাওলানা হাবিবুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহি গুয়াবাড়ি জামে মসজিদ মাঠে কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে কোরআন-হামদ-নাত প্রতিযোগিতা ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব অবসরপ্রাপ্ত মাদ্রাসা সুপার মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ধর্মীয় বই বিতরণ করেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, সমাজসেবক লোকমান হোসেন আকন, সালাউদ্দিন হাওলাদার, আলমগীর হাওলাদার, সাবেক প্রধানশিক্ষক দাদন আলী মিয়া ও মাওলানা ওবায়দুল্লাহ আল মাসুদ, আনিচুর রহমানসহ অন্যান্যরা। রাতে দেশ বরেন্য আলেমগণ ইসলামিক আলোচনা পেশ করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।