এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা॥ বানারীপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সোয়া ১২টায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী। তার নামাজে জানাজা বানারীপাড়া সরকারি হাই স্কুলের মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ তাদের পুরনো বাড়ির পারিবারিক কবরস্থান মাঠে দ্বিতিয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে তার বাবা মরহুম মোঃ আব্দুল খালেক সরদারের পাশে করস্থ করা হয়।
সাংবাদিক এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা হিসেবে ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর পূর্বে উপজেলা ছাত্রলীগ, যুবলীগের এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। তিনি বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদের সভাপতি, বানারীপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ছাড়াও তিনি বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজারসহ বানারীপাড়ার ঐতিহ্যবাহী নবীণ সংঘ, পাবলিক লাইব্রেরী, উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র, ইয়াতিম খানা, হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সাংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন।
তাঁর মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।#