বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল জব্বার কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নাছির পাটোয়ারী।
শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরীতে এক বিশেষ সভায় সুজনের জেলা কমিটির সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জাকারিয়া আজম (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়), শিল্পী মিস্ত্রী, ডা. রতন দেবনাথ এবং তপন কুমার দে। যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরশেদ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারাবী আহমেদ শাকিল।
অর্থবিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ) হিসেবে মনোনীত হয়েছেন মো. আশিক পণ্ডিত, প্রচার সম্পাদক আরিফ পণ্ডিত এবং সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার হিমু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওমর ফারুক তারেক, শেখ ফরিদ (সিনিয়র শিক্ষক ও উন্নয়নকর্মী), এএইচএম মোস্তফা কামাল, জেএম মমিন, সোহান হাওলাদার, মো. শাহিনুল কবির ও বিশ্বজিৎ দে (সিনিয়র শিক্ষক, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়)।
ছবি সংযুক্ত:
সভাপতি: মো. মনিরুজ্জামান
সম্পাদক: মো. নাছির পাটোয়ারী