• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।

আজ রবিবার (০২ মার্চ) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখ দীর্ঘদিন ধরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে আসছে।

পত্রে আরো বলো হয়, এ কারনে এই দুই নেতাকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা ৪৮ ঘন্টার মধ্যেই কারণ দর্শানোর উপযুক্ত জবাব দিবো।

উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচীতে অনুপস্থিতসহ তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এজন্য তাদেরকে আমরা প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি। ৪৮ ঘন্টার মধ্যে এই কারণ দর্শানোর নোটিশ জবাব দিতে বলা হয়েছে। তারা যদি এই ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। #