• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে”-এ প্রতিপাদ্যে আজ রবিবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামাননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির বক্তব্য রাখেন।

এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হক বক্তব্য রাখেন। #