• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জাতীয় ভোটার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
গলাচিপায় জাতীয় ভোটার দিবস উদযাপন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (০২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাচন অফিস চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সভাপতিত্ব করেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান সিনিয়র সাংবাদিক মু হারুন অর রশীদ ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন।

এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের উৎসাহিত করা এবং সবার মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।