• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে রমজানের প্রথম দিনে সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১৬:৪৭ অপরাহ্ণ
বরিশালে রমজানের প্রথম দিনে সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ পহেলা রমজান ২ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫ টায় সরকারি শিশু পরিবার দক্ষিণ এর হল রুমে সরকারি শিশু পরিবার সমূহের এতিম নিবাসীদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল শরিফ উদ্দিন, পরিচয় বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে। দেশের মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।